দুমকিতে গণহত্যা দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
উপজেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালীর দুমকিতে গণহত্যা দিবস পালিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মরতুজা, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও দুমকির সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights