দুমকিতে গরু লুট মামলার ২ আসামি আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে মসজিদ খতিবের ৪টি গরু লুট মামলার প্রধান আসামি সুদ কারবারি কানিজ ফাতেমা ওরফে পপি হাওলাদার (৩৫) ও তার ছেলে তাশমিম হাওলাদারকে (২০) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে বাউফল থানা পুলিশের সহায়তায় দুমকি থানা পুলিশের একটি টিম বগা বন্দরস্থ বাসা থেকে তাদের আটক করে। আটককৃত আসামিদ্বয়কে গরু লুঠের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার সকালে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরগরবদি গ্রামের হানিফ গাজীর ছেলে একটি মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু সালেহের বাড়ি থেকে ২টি গাভী গরু বাচ্চাসহ লুটের ঘটনাটি ঘটে। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর বাউফল থানা পুলিশের সহায়তায় আসামিদ্বয়কে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights