মাওয়া মহাসড়কের ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া মহাসড়কের ফ্লাইওভারের নিচে থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা নামক এলাকার ফ্লাইওভারের নিচ থেকে লাশটি উদ্ধার করে সিরাজদীখান থানা পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মো. নোমান সিদ্দিকি জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২৫/৩০ বছর বয়সী ওই নারীর শরীরে পোশাক ছিল না। ধারণা করছি দুর্বৃত্তরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে।

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্তে পিবিআই সহায়তা নেওয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights