দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর লেবুখালী দুুমকি বাউফল সড়কের সাতানী বাইপাস সড়কে ঢাকা-বাউফল রুটের চেয়ারম্যান ও তেতুলিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে ঢাকা বাউফল রুটের বিপরীত মুখী চেয়ারম্যান পরিবহনের সাথে তেতুলিয়া পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৯৩২০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটির সামনের গ্লাস ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় তেতুলিয়া পরিবহনের যাত্রী মতলেব রারী (৭০) ঘটনাস্থলেই নিহত ও জাকির হোসেন (৩০), আশরাফ (৩৫), কুদ্দুস (৪০) রেজাউল মল্লিক (৪২)-সহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।

দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার গাড়ী ফেলে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। নিহত মতলেব ও আহতরা সবাই বাউফল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি সরিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবহন মালিকদের মোবাইল ফোনে ডাকা হয়েছে। তারা দুমকির পথে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights