দুর্ঘটনায় প্রাণ গেল সার্জন এজেডএম শাখাওয়াত হোসেনের

অনলাইন ডেস্ক

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রখ্যাত সার্জন অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার বিকালে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুকেন্দ্র বসু জানান, সোমবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে একটি প্রাইভেটকার মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটেকারের সামনের অংশ ভেঙে যায়। প্রাইভেটকারের থাকা চিকিৎসক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন মৃত্যুবরণ করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights