দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি Stefan Liller রবিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশের অব্যাহত উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করায় ইউএনডিপি’র প্রশংসা করেন। আগামী দিনগুলোতে এ সহযোগিতা আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্তমান সরকারের নির্বাচনী ২০২৬-২০৩০ সাল মেয়াদি কর্মকৌশল প্রণয়ন করছে। এ ছাড়াও ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান পরিচালনায় স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তন জনিত ইকোসিস্টেমের সাথে জনগোষ্ঠীকে খাপ খাইয়ে নিতে ইউএনডিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছে বলে মন্ত্রীকে জানান প্রতিনিধি।

মন্ত্রী মানুষের জীবন মান উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি লাঘবে আরও বিস্তৃত কার্যক্রম গ্রহণ করার জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয় ও ইউএনডিপি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights