দেশজুড়ে বাহারি ফলের উৎসব

প্রতিদিন ডেস্ক

‘দেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল থেকে সারা দেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। মেলায় বাহারি ফলের পাশাপাশি রয়েছে গাছের সমাহার। মেলা চলবে ২১ জুন পর্যন্ত। প্রতিনিধিদের পাঠানো খবর-

শেরপুর : সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফল চাষে কৃষকদের উৎসাহিত করেন। মেলার স্টলে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশি ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার সদর উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

দিনাজপুর : চারটি স্টলে খানসামার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উৎপাদিত ফল নিয়ে অংশগ্রহণ করেন।কৃষি অফিসের পক্ষ থেকে ছাদ কৃষি, ফল সংরক্ষণ ও জৈব পদ্ধতিতে চাষাবাদবিষয়ক প্রদর্শনী রাখা হয়। এছাড়া মাগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলায় এ মেলার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights