দেশের জন্য খেলি, সর্বোচ্চ দিয়ে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ: হৃদয়
অনলাইন ডেস্ক
এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের কারিগরদের একজন তাওহিদ হৃদয়। শুরুতে সাইফ হাসান ঝড় তোলার পর বাকি পথের দায়িত্ব নেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। এদিন ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।
টানা কয়েক ম্যাচের ব্যর্থতায় একের পর এক সমালোচনার তীর ছুটে আসছিলো তার দিকে। অবশেষে নিজের ছায়া থেকে বের হয়ে এলেন হৃদয়। ম্যাচ শেষে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।
ফেসবুকে হৃদয় লেখেন, “চেষ্টা সবসময়ই থাকে। তবে ভাগ্য ও রিযিক হয়তো সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ ও সর্বশেষটুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন্য।”
