দেশের পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আভাস

অনলাইন ডেস্ক

সারাদেশে শীত বাড়তে থাকার মধ্যে কিছু এলাকার ওপর দিয়ে আগামী তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “বুধবার রংপুর বিভাগের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।”
এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস।-বিডিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights