দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

অনলাইন ডেস্ক

আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৯টায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা গড়িয়ে সকাল ১০টা বাজলেও দেখা মেলেনি সূর্যের। তবে অব্যাহত রয়েছে পাহাড়ি হিম বাতাস।

এদিকে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শীত থাকলেও কুয়াশার পরিমাণ কিছুটা কমেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ৩১ জানুয়ারি ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী- বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর দেশের অন্য এলাকায় মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া স্বাভাবিক থাকবে। এ মৌসুমে বর্তমান শৈত্য প্রবাহ কেটে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। এরই মধ্যে অনেক এলাকায় শৈত্য প্রবাহ কেটে গেছে।
যেহেতু তেঁতুলিয়া পঞ্চগড় শীত প্রবণ এলাকা, তাই এ জেলায় শৈত্য প্রবাহ কাটতে আরও দুই-তিনদিন লাগতে পারে। আর রাতের তাপমাত্রা এক-দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights