দেশে দেশে ঘুরে সেলফি তুলে কোনো লাভ হবে না: দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে দেশে দেশে ঘুরে বিশ্ব নেতাদের সাথে সেলফি ও ছবি তুলে প্রচার করছেন। তিনি মিথ্যা প্রচার করে বোঝানোর চেষ্টা করছেন সকলে তার পক্ষে। এ সব সেলফি ও ছবি তুলে প্রচার করে কোনো লাভ হবে না। ক্ষমতা তাদের ছাড়তেই হবে। বিএনপির এক দফার আন্দোলন সফল হবেই। সরকার পতনের এক দফার আন্দোলন সফল না করে বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।

তিনি আরো বলেনম আওয়ামী লীগ সরকারকে যে নামেই হোক একটি নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে। আওয়ামী লীগ সরকারের অধিনে কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না।

শুক্রবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম । এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুর জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights