দ্বিতীয় ডিআরএমসি জাতীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে দ্বিতীয় ডিআরএমসি জাতীয় সাংস্কৃতিক উৎসব ‘আনন্দধারা’ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন।

চারদিন ব্যাপী এ উৎসবে বুক রিভিউ অলিম্পিয়াড, সোলো অ্যাক্টিং, মিমি অ্যাক্টিং, ডিবেটিং চ্যালেঞ্জ, পপ কালচারাল কুইজ, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকসংগীত, হ্যান্ডমেড ক্রাফটিং, ফোক হিস্ট্রি অলিম্পিয়াডসহ ২৬টি ইভেন্টে দেশের শতাধিক স্বনামধন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, উৎসবের আহ্বায়ক ক্লাবসমূহের সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, রেমিয়ান্স কালচারাল ক্লাবের মডারেটর প্রভাষক মো. তারিকুল ইসলাম, ক্লাবের সভাপতি ও কলেজের কালচারাল প্রিফেক্ট নাহিয়ান জামান সাম্য, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা।

শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করা, সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, সাংস্কৃতিক জ্ঞান বৃদ্ধি করা, সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তুলে দেশকে বিশ্বে একটি স্বতন্ত্র পরিচয় দেওয়ার চেষ্টা করা এ আয়োজনের উদ্দেশ্য।

উল্লেখ্য, অনুষ্ঠানে মিডিয়া পার্টনার পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights