‘দ্রুত সংস্কারের মাধ্যমে নির্বাচন দিন’

মোংলা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান দ্রুত সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তাদের ইচ্ছামতো জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা এবং পৌর শাখার আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শাহাদাৎবার্ষিকীর এ অনুষ্ঠানে ৪০০ দুঃস্থ মানুষের হাতে খাবার ও নগদ সহায়তা তুলে দেন প্রধান অতিথি কৃষিবিদ শামীম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ, পৌর বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ঈমান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা শাখা সভাপতি শাহআলম শেখ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা পৌর শাখা সভাপতি সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights