খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুই ব্যক্তির লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় ও লক্ষীছড়িতে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল তড়িৎ চাকমা নামে এক ব্যক্তি।

অন্যদিকে, লক্ষীছড়ি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল উত্রা মারমা। শনিবার এ দুজনের লাশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। পরে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

খাগড়াছড়িতে এখানো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিংয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় শালবন, কুমিল্লাটিলাসহ বিভিন্ন এলাকা আজও পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights