ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের ঘটনায় শ্রমিক লীগ নেতার নামে মামলা

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কিশোরীর মা মামলাটি করেছেন। এ মামলার একমাত্র আসামি জিউধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. বাচ্চু মৃধাকে (৪৫) বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটালেও এখন পর্যন্ত পুলিশ বাচ্চু মৃধাকে গ্রেফতার করতে পারেনি।

প্রসংগত, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ কিশোরী ছাত্রীকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। মেয়েটিকে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির ডান হাটুর নীচে ও ডান হাতের ৩টি আঙ্গুলে গুরুতর কাটা আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাটুর নীচে, হাতের আঙ্গুলগুলোয় বেশ কয়েকটি সেলাই লেগেছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মামলার আসামি বাচ্চু মৃধাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights