ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরব : টুকু

অনলাইন ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হবে, ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বাঘিল ইউনিয়নের শিবপুর ঘাট এলাকায় নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখন সুযোগ এসেছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার। যে নির্বাচনের দাবিতে আমাদের নেত্রী ছয় বছর অন্যায়ভাবে নির্যাতন ভোগ করেছেন, সেই নির্বাচনের জন্য আমাদের দুই হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছেন, অসংখ্য মানুষ খুন হয়েছেন, কারাবন্দি হয়ে নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নেতাকর্মী রাতের বেলা ঘরে থাকতে পারেননি, এমনকি বাবা-মায়ের মৃত্যুতেও জানাজায় অংশ নিতে পারেননি। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক মন্ত্রী প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের ছেলে ইঞ্জিনিয়ার রাশেদ হাসান এবং জেলা কৃষক দলের সদস্যসচিব শামীমুর রহমান খান (ভিপি শামীম) প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights