ধোনি-মুস্তাফিজ ছাড়াই চেন্নাইয়ের ক্যাম্প, যোগ দিলেন যারা

অনলাইন ডেস্ক

আইপিএল শুরু হতে আর মাত্র ২০ দিন বাকি। তাই আসন্ন আইপিএলকে সামনে রেখে শনিবার থেকেই নিজেদের ক্যাম্প শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। যদিও প্রথম দিনের ক্যাম্পেইনে নেই বেশিরভাগ তারকাই।

এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্যে তাকে কিনে নিয়েছিল ধোনির চেন্নাই। মুস্তাফিজের অবশ্য সুযোগ নেই সহসা চেন্নাই ক্যাম্পে যোগ দেওয়ার। শ্রীলঙ্কা এরই মাঝে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পা রেখেছে বাংলাদেশে। টি-টোয়েন্টি ও ওয়ানডের ঘোষিত দলেই আছেন মুস্তাফিজুর রহমান। দুই সিরিজ শেষে ভারতে উড়াল দেবেন ফিজ।

এ ছাড়া মুকেশ আম্বানীর ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ায় ছিলেন না মহেন্দ্র সিংহ ধোনিও।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় ক্রিকেটারেরা ক্যাম্পে যোগ দিয়েছে। শুক্রবারই চলে এসেছে তারা। বাকিরা ধীরে ধীরে শহরে আসা শুরু করবে। শুক্রবারই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, সিমরজিৎ সিংহ, রাজবর্ধন হাঙ্গারগেকর, মুকেশ, প্রশান্ত সোলাঙ্কি, অজয় মণ্ডল এবং দীপক চাহার ক্যাম্পে যোগ দিচ্ছেন।

আগামী ২২ মার্চ বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচেই খেলবে চেন্নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights