নাটোরে হত্যা মামলার আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে হত্যা মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে আসামি আশরাফুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। সকাল পৌনে নয়টার দিকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশরাফুল ইসলাম উপজেলার খামার নাছকৈড় এলাকার আব্দুস সামাদ এর ছেলে।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামি আশরাফুল ইসলামের অবস্থান শনাক্ত করে জানতে পারে যে, আসামি আশরাফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্ত্বরে অবস্থান করছে। সকাল পৌনে নয়টার দিকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights