নওগাঁয় ভুয়া ডাক্তারের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমাণ আদালতে এক ভুয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন। ভুয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুম সাবা (২৪) মহাদেবপুর উপজেলার আতুরা গ্রামের আবু সাঈদ খানের মেয়ে। এ সময় আদালত সোমাইয়াকে কারাদণ্ডাদেশ প্রদান করে নওগাঁ কারাগারে প্রেরণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, ডাক্তার পরিচয়ে এক নারী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোগী প্রতি ৬শ টাকা ফি নিয়ে ব্যবস্থাপত্র প্রদান ও নিজেই বিভিন্ন টেস্ট করছিলেন। নির্দষ্ট একটি কোম্পানির ওষুধ প্রমোট করছে যে কোম্পানির সরকারি অনুমোদন নেই। জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর দিতে পারেনি, ডাক্তারি সনদপত্রের সঠিক প্রমাণাদি দেখাতে না পারায় ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত। তিনি আরো বলেন, মেয়েটি একটি কোর্স করেছে সেটা দিয়ে আইন অনুযায়ী রোগী দেখতে পারেন না ডাক্তারকে এ্যাসেস্ট করতে পারবে। এ কারণে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights