নড়াইলে অনুষ্ঠিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস

মোঃমহিউদ্দীন

“মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ পালিত হয়েছে ।

দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর নড়াইলের আয়োজনে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে বর্ণাঢ্য একটি র‌্যালী জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । এরপর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা , পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি পুলিশ সুপার কাজী এহসানুল কবির, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শিরীণ আক্ত

নড়াইল-26.06.2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights