নড়াইলে ইনোভেশন শোকেচিং ও শিক্ষা উপকরন মেলা অনুষ্ঠিত
শুভ সরকারনড়াইল থেকে
নড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ইনোভেশন শোকেচিং শিক্ষা উপকরন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ মার্চ) বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তুলারামপুর ক্লাস্টারের আওতাধীন শেখহাটি ইউনিয়নের ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতিক্রমী এই মেলার আয়োজন করে। শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধকল্পে এই ইনোভেশন শোকেচিং ও শিক্ষা উপকরন মেলার আয়োজন করা হয়। সাধারনত পাঠ্যপুস্তকে যে সমস্ত বিষয় শিক্ষার্থীদের পড়ানো হয় সেই সমস্ত বিষয়গুলিকে উপকরন হিসাবে তৈরী করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়েছে। ব্যতিক্রমী এই মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
এই অনুষ্ঠানে শেখহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাস , উদ্যোগতা নড়াইলের সহকারী উপজেলার শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, প্রধান শিক্ষক কৃষ্ণ কমল ভট্টাচার্য, সহকারী শিক্ষক হিরোক গোস্বামী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেক বিশ্বাসসহ, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী উপজেলার শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী বলেন,
এই উপকরন মেলার মুল উদ্দেশ্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরন,বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধ করা, শিশুর আনন্দঘন পরিবেশে শিখন এবং সেই শিখন স্থায়ী করনে এই উপকরন একটা ভুমিকা রেখে থাকে। আমি নিজে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের শ্ক্ষিকদের সাথে নিয়ে নতুন নতুন এই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করি । এ ধরনের কাজ করতে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ,তাই আমি সব সময় চেষ্টা করি ব্যতিক্রমী কিছু আয়েজন করার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন ,
আমাদের শিক্ষা বাবস্থায় নতুন নতুন ধ্যান ধারনা শিক্ষকরা তাদের স্কুলে বাস্তবায়ন করে যাচ্ছে, সেগুলোকে আমরা অন্যান্য স্কুলে যাতে ছড়িয়ে দিতে পারি সেই আলোকে এই ইনোভেশন শোকেচিং ও শিক্ষা উপকরন মেলা । এখানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবাই উপস্থিত হয়েছেন , এটা পরস্পরের মধ্য একটা শেয়ারিং।
