নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শুভ সরকার,নড়াইল
নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্নের লক্ষ্যে
সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নড়াইল সিভিল সার্জন অফিস এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস
,নড়াইল এর আয়োজনে অনুষ্ঠিত
সভায় জানানো হয়, এ ক্যাম্পেইনে ৯ শত ৯৬ টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৮
হাজার ৫ শত ৬২ জন শিশুকে ১৫ মার্চ-শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা
পর্যন্ত ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯ শত ০৭ জন শিশুকে নীল রঙের “এ” (১লক্ষ
আই,ইউ) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬ শত ৫৫ জন শিশুকে লাল রঙের
“এ” ক্যাপসুল ( ২ লক্ষ আই,ইউ)খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদের সভাপতিত্বে নড়াইল প্রেসক্লাবের আহবায়ক
অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার
ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী ,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও
ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।
