মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলার শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষর্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত

শুব সরকার,নড়াইল
নড়াইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায়
জেলার শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষর্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার
বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা
কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট , নড়াইলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর জেলার ৫ জন শ্রেষ্ট শিক্ষক ও ১০ জন
শ্রেষ্ট শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের
মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল এর
সভাপতিত্বে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ,
নড়াইলের সহকারি পরিচালক দেবাশীষ বাইন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট এর সদস্য
আশীষ কুমার সাহা, হিন্দু ধর্মীয় ঐক্য ফ্রন্ট এর আহবায়ক অশোক কুমার কুন্ডু
,মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক -শিক্ষার্থী, গনমাধ্যম কর্মিসহ
সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights