নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শুভ সরকার,নড়াইল থেকে
নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ ( ৩০ জুলাই ৫ আগষ্ঠ )উপলক্ষে নড়াইলে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা মৎস্য অফিস মিলনায়তনে এই
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম
বদরুজ্জামান।
সভায় জানানো হয়, আগামী কাল ৩১ জুলাই সপ্তাহের উদ্বোধন করা
হবে। সদর উপজেলা পরিষদ পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করে এ সপ্তাহের
উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইল জেলায় এ বছর ১৬৬৬০ মে. টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন
হয়েছে ১৮৬৬৫ মে, টন। উদ্বৃত্ত ২০০৫ মে, টন মাছ জেলার বাইরে বিক্রি
করা হয়।
জেলা মৎস্য অফিসের আয়োজনে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা
মোঃ এনামুল হক ,মৎস্য অফিসের কর্মকর্তা,জেলা বিভিন্ন প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
