নড়াইলে দিনব্যাপী মাঠ পরিদর্শন ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল

নড়াইলে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাস করণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা কৃষি অফিসের উদ্যোগে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাশরুম চাষ শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, এটি স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক পদ্ধতির মাধ্যমে এটি একটি লাভজনক খাতে পরিণত হতে পারে।

”মাঠ দিবসে স্থানীয় মাশরুম চাষিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাস্তব মাঠ পর্যায়ে উৎপাদন কৌশল দেখানো হয়। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আয়ের উৎস বৃদ্ধি পাচ্ছে বলে বক্তারা জানান।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণী, উদ্যোক্তা ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে মাঠ পরিদর্শন, প্রশ্নোত্তর পর্ব এবং সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights