নড়াইলে নদী থেকে লাশ উদ্ধার
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর বল্লারহাটী গ্রামের আঠারবেকি নদী থেকে বুধবার বিকালে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নড়গাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজন চর বল্লারহাটী গ্রামের আঠারবেকি নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার হওয়া ব্যক্তির পরনে কালো রঙের জিন্সের প্যান্ট ও একই রঙের গেঞ্জি রয়েছে। মরদেহটি একজন পুরুষের যার বয়স আনুমানিক ৩০ বছর। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
