নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইল পৌরসভার বেনাডোপ এলাকায় মাছের ঘেরের পানিতে ডুবে সুমাইয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সুমাইয়া নড়াইল পৌরসভার বেনাডোপ এলাকার রওশন মোল্যার মেয়ে। সে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৩টার দিকে শিশু সুমাইয়া তার পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের মাছের ঘেরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির স্বজনেরা বাড়ির পাশের ঘেরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটির মৃত্যু ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights