নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিককে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
শুভ সরকার, নড়াইল
যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের সদস্য সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মধু সরকারকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক নিজ অফিসে নড়াইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. তারিকুজ্জামান লিটুর নিকট মধু সরকারের চিকিৎসার জন্য তাৎক্ষণিক নগদ ১০ (দশ) হাজার টাকা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য আরো অনুদান প্রদানের আশ্বাস দেন। শুক্রবার দূপুরে নড়াইল প্রেসক্লাবের অফিস কক্ষে জেলা প্রশাসকের দেয়া আর্থিক সহায়তার টাকা মধু সরকারের নিকট হস্তান্তর করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু ও সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল কবীর টুকু।
উল্লেখ্য, সাংবাদিক মধু সরকার গত ২৬/০৯/২০২৪ তারিখে সংবাদ সংগ্রহের জন্য মটরসাইকেলে নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে নড়াইল সদরে ফেরার পথে লোহাগড়া-নড়াইল সড়কের চৌগাছা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁর হাতের কয়েকটি আঙ্গুল ও পায়ের গোড়ালীর হাড় ভেঁঙ্গে গেছে।
