নড়াইলে সদ্য প্রয়াত চিত্রশিল্পী সমীর মজুমদার এঁর স্বরণ সভা অনুষ্ঠিত

মোঃমহিউদ্দীন
নড়াইলের এস.এম সুলতান শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক শিল্পী সমীর মজুমদারের অকাল প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৭ জুন শুক্রবার বেলা ১১ টায় এস, এম, সুলতান স্মৃতি সংগ্রহশালা, নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসন, নড়াইল এর সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষকতায় শিশু স্বর্গ অডিটোরিয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিল্পীর স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস.এম সুলতান শিশু স্বর্গ ও এস.এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এস, সুলতান ফাউন্ডেশনের সাবেক সাধারন সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক অ্যাডঃ ইকবাল হোসেন সিকদার ।
জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার এ,বি,এম, মনোয়ারুল আলম এর সভাপতিত্বে,জেলা কালচারাল অফিসার মো: রাকিবিল বারী, চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস,দৈনিক ওশান পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, এস, এস, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, চিত্রশিল্পী বলদেব অধিকারী, শিল্পী গৌতম কুমার বিশ্বাস, শিল্পী উজ্জল খান, স্থপতি বিধান কুমার সাহা, পরশ রহমান , এস.এম সুলতান কমপ্লেক্স-এর সহকারি কিউরেটর মেহেদী হাসান রানাসহ শিশুস্বর্গের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, চিত্র শিল্পীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।স্মরণ সভা পরিচালন
করেন সৌরভ ব্যনার্জী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights