নড়াইলে সাংস্কৃতিক সংগঠন সুর দরিয়ার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শুভ সরকার, নড়াইল
নড়াইলে সাংস্কৃতিক সংগঠন সুর দরিয়ার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় থেকে সুলতান মঞ্চে প্রদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রতুল হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস,উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমে আলোচনা সভা এবং পরে সুর দরিয়ার শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশিত হয়,এসময় সংগীত পরিবেশন করেন প্রতুল হাজরা,অর্পিতা সূত্রধর অন্তরা, প্রসাদ সরকার,রিতু বিশ্বাস,উর্মি দাশ, স্বর্ণদ্বীপ হাজরা, পাখি নন্দীসহ সংগঠনের শিল্পীরা।
