সুবর্ণচরে হালকায়ে জিকির ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলা ১ নং চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট বাজারে চরহাসান ভূঁইয়ার হাট জৌনপুরী খানকা কর্তৃক ৪৭ তম হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যা ৭ টায় ওয়াজ মাহফিলের আয়োজন করে চরহাসান ভূঁইয়ার হাট জৌনপুরী খানকা পরিচালনা কমিটি ।
হযরত মাওলানা শেখ ফরিদের সঞ্চালনায়
ও ১ নং চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ এডভোকেট ওমর ফারুক সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন ভারত থেকে আগত আলহাজ হযরত মাওলানা তাবিশ মাহমুদ ছিদ্দিকী জৌনপুরী পীর সাহেব, বিশেষ বক্তার বয়ান পেশ করেন, চন্দ্রগঞ্জ বায়তুল আজাদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাকসুদুর রহমান আজাদী, চর হাসান দালিখ মাদ্রাসা সুপার আলহাজ হযরত মাওলনা মোকাম্মেল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার নুর নবী, কামাল উদ্দিন মেম্বার, হোসেন মেম্বার, বর্তমান ইউপি মেম্বার মাঈন উদ্দিন জিকু, মাহফিল পরিচলনা কমিটির সভাপতি ও ভূঁইয়ার হাট বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী নুরুল আমিন রিয়াজ, সাধারন সম্পাদ আজগর হোসেন।
মাহফিল শেষ সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।
