নতুন জুটি সিয়াম-ইধিকা

শোবিজ প্রতিবেদক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে এবার জুটি হয়ে আসছেন কলকাতার ইধিকা পাল। ছবির নাম ‘সিকান্দার’। তাদের একসঙ্গে কাজ করার বিষয়টি নিশ্চিত বলে জানিয়েছেন ছবির পরিচালক তানিম রহমান অংশু। প্রেম ও সংকটের গল্প নিয়ে ছবিটি। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তামিম রহমান অংশু, সরদার সানিয়াত ও অনন্য মামুন। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। তানিম বলেন, ‘দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি।’ সিয়াম ছবির নামভূমিকায় অভিনয় করবেন। তিনি ছবির গল্প ও চরিত্র পছন্দ করেছেন। সিয়ামের ভাষ্য, ‘গল্পটা ভালো লেগেছে। ছবির নামভূমিকায় অভিনয় করার কথা। এও ভালো লাগার, চ্যালেঞ্জেরও। পরিচালক ছবিটি রোজার ঈদে মুক্তি দিতে চান। সেজন্য তাড়াতাড়িই শুটিং শুরু করতে চান। তবে শিডিউল নিয়ে ঝামেলায় আছি। সবকিছু ঠিকঠাক থাকলে কাজটি করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights