মাথায় চুল প্রতিস্থাপন করে আলোচনায় বনি কাপুর

সম্প্রতি নিজের চেহারা বদলাতে মাথায় চুল প্রতিস্থাপন করিয়েছেন বলিউডের প্রযোজক-অভিনেতা বনি কাপুর। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চুল প্রতিস্থাপনের আগের এবং পরের ভিডিও শেয়ার করেছেন সত্তর ছোঁয়ার দ্বারপ্রান্তে থাকা বনি।

এই বয়সে তিনি হঠাৎ এমন চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হলেন কেন?

হায়দরাবাদের একটি প্রতিস্থাপন কেন্দ্র উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রযোজক বনি কাপুরকে। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে বনি বলেন, ‘আমার মাথাও ঢেকে যাবে, চুলে ভরে উঠবে, চুল গজাবে, কী আনন্দ!” ওই প্রতিস্থাপন কেন্দ্র থেকেই যে নিজের হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন, সে কথাও জানিয়েছেন তিনি।
চুল প্রতিস্থাপন পদ্ধতি বেশ জটিল এবং খরচসাপেক্ষ। তাই সাধারণ মানুষের মনে এই নিয়ে ভয় থাকা স্বাভাবিক। ওই ভিডিওতে বনি নিজের অভিজ্ঞতাও জানিয়েছেন। কীভাবে মাথার অন্য অংশের চুল নিয়ে ফাঁকা অংশে ভরে দেওয়া হয়, তাও জানিয়েছেন তিনি।

সদ্য অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক বনি কাপুর। ২০২৩ সালে লভ রঞ্জনের ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights