নতুন প্রেমে অনন্যা পান্ডে

অনলাইন ডেস্ক

বিচ্ছেদ হতেই নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে খুব বেশি দিন হয়নি। এর মধ্যেই নতুন প্রেমের ইঙ্গিত পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ায় এই ইঙ্গিত দিয়েছেন নতুন প্রেমিক নিজেই।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে অনন্যার আলাপ হয় প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে।

প্রেমের সম্পর্কে দু’জনেই এতদিন নিরব ছিলেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন ওয়াকার। অনন্যা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘কল মি বে’ ওটিটিতে মুক্তি পাওয়ার পর সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে এর ক্যাপশনে লেখেন, হেই বে।
ওয়াকারের এমন পোস্টের পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা। ভক্তরা বলছেন, নতুন পোস্টের মাধ্যমে ওয়াকার তার প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন। যদিও ওয়াকারের এমন পোস্টে এখনও কোনও মন্তব্য করেননি অনন্যা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights