নতুন হামলা হলে প্রতিশোধ হবে আরও ভয়াবহ: ইরান

অনলাইন ডেস্ক

যুদ্ধ আবার শুরু হলে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেখারচি বলেছেন, নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে তার প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক সীমার মধ্যেই থাকবে না।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারসের খবরে শেখারচির বরাত দিয়ে বলা হয়, অঞ্চল আবারও যুদ্ধে জড়িয়ে পড়লে ইরানের প্রতিক্রিয়া হবে আরও ব্যাপক, ভারী ও শক্তিশালী।

এর আগে ফারস দাবি করে, হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপের দক্ষিণে ইরানি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান। ওই হামলায় কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর ইরান পাল্টা জবাব দেয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে।

এদিকে চলমান সংঘাত বন্ধে পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা চলছে। যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা চালানো হলেও নতুন হামলা ও পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights