নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও এলাকায় ‘বুড়ি বরাক নদী’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, বুধবার বুড়ি বরাক নদীতে ভাসমান অবস্থায় একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন জানান, ধারণা করা হচ্ছে নবজাতকটির বয়স একদিন হবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights