নদী ভাঙ্গন কবলিতদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ত্রাণ বিতরণ

রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
‘বান হউক আর নদী ভাঙ্গন , হামার পাশে কাইও না থাকলেও বসুন্ধরা থাকে, তোমরা হামাক যা দিলা বাহে বাপের কাম হইল’, এভাবেই ত্রাণ পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন রাজিবপুর গ্রামের সাইফুল ইসলাম।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) রাজিবপুরে নদী ভাঙ্গন কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

দুপুরে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারি ও বল্লব পাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রাজিপুর সরকারি কলেজ শাখার আয়োজনে ৫০ টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন শুভসংঘের বন্ধুরা।
বসুন্ধরা শুভসংঘের ত্রাণসামগ্রী বৃহস্পতিবার রাতে শুভসংঘ’র বন্ধুরা প্যাকেটজাত করে আজ সকাল ৭ টায় নৌকা যোগে বন্যাকবলিত কোদালকাটি ইউনিয়নের বল্লব পাড়ায় ও পাইকান্টারি পাড়ায় নদীর তীরে নিয়ে যাওয়া হয়।

এর আগে ত্রাণ বিতরণের অগ্রিম খবর মানুষদের জানিয়ে দেওয়া হয়েছিল। এ কারণে আগে থেকেই বন্যার্ত মানুষজন নদীর তীরে ভিড় করেন। এসময় উপস্থিত বন্যা কবলিতদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা ।

বল্লভ পাড়া গ্রামে নদীতে বিলিন হওয়া মানুষের জন্য ২৫ প্যাকেট ও পাইকান্টারি পাড়ায় ২৫ টিসহ মোট ৫০ টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণের প্যাকেট পেয়ে ওই গ্রামের সাইফুল ইসলাম বলেন, হামার ৩টি ঘর মাটির নিছত ডেবে গেছেব হামার খুব দু:খ কেউ হামাক কিছু দেয়নি ‘বান হউক আর নদী ভাঙ্গুক, হামার পাশে কাইও না থাকলে বসুন্ধরা থাকে। বানের সময় সউগ চরে ত্রাণ দুইবার, তিনবার করি গেইছে। হামার চরে কাইও আসে না। বসুন্ধরা ছাড়া আর কাইও নাই। বসুন্ধরা এই চাল আজকাই রান্না করি খামু, ত্রাণ পায়া হামার বাপের মতো উপকার হইল।’

হুইল চেয়ারে করে এসেছে একাত্তর বছর বয়সের আয়নাল হক । স্টোক করার কারণে চলাফেরা করতে পারেনা আর একদিন নদী ভেঙে গেলে নিজের মাথা গোজার জায়গা টুকু হারিয়ে ফেলেন তিনি। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন আজকে দুপুরে কি খামু সে খাওন টুকু নাই তোমরা (বসুন্ধরা) হামাক যে চাল দিলা বাহে তাইখামু, অসুখ মানুষ কোনঠে যামু জায়গায় নাই, আল্লাহ তোমার ভালো করুক”

সাইফুল আয়নালের মতো প্রত্যেকের জীবনের আলাদা আলাদা গল্প। ভাঙ্গন কবলিত মানুষদের খুঁজে বের করে ৫০ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, বিস্কুট, ও শিশুদের জন্য চকলেট বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ রাজিবপুর-রৌমারী প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন, রাজিবপুর সরকারি কলেজ শুভসংঘর সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, সহ সভাপতি মাসিদুল ইসলাম ও সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক মিশকাতুল মিরাজ, প্রচার সম্পাদক সাজ্জাদ, কোদালকাটি ইউনিয়ন শুভসংঘর সভাপতি আমিনুর রহমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সাকিব দপ্তর সম্পাদক আকাইদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights