সাপের কামড়ে প্রাণ গেল তরুণের

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নদীর পাড়ে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শাকিল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিরামপুর পৌর শহরের ছোট যমুনা নদীর পাড়ে ধরার সময় তাকে সাপ কামড় দেয়। পরে রাত ১০টার দিকে তার নিজ বাড়িতেই মৃত্যু হয়। নিহত শাকিল পৌর শহরের হঠাৎপাড়া এলাকার আলম হোসেন সাপুড়িয়ার ছেলে।

সাপের কামড়ে ছেলের মৃত্যুর বিষয়টি তিনি নিজে নিশ্চিত করেন। ওঝার কাজ করে থাকেন সাপুড়িয়া আলম হোসেন।

জানা যায়, কিছুদিন যাবত বাবার সাথে বিভিন্ন জায়গায় সাপ ধরে এবং সাপের খেলা দেখার কাজে সহায়তা করতেন শাকিল। বৃহস্পতিবার বিকেলে একাই ছোট শাখা যমুনা নদীর ধারে সাপ ধরতে যান তিনি। এসময় অসাবধানতাবশত একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার সাংবাদিকদের বলেন, সাপের কামড়ে এক যুবক হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights