নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে আব্দুল কাশেম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল কাশেম নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে।

শুক্রবার (২৫ আগস্ট) এ ঘটনায় ছেলে মাসুদ রানাকে ফুলবাড়ী রেলগেট বাজার থেকে আটক করেছে পুলিশ। এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসুদ রানা (২৪) আলাদা একটি বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে কাশেম আলী তাকে খাবার দিতে যান। এসময় পারিবারিক বিষয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আব্দুল কাশেমের মাথায় আঘাত করেন মাসুদ রানা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে তার মা মাহমুদা বেগম মাসুদ রানার ওই বাড়িতে গিয়ে দেখতে পান আব্দুল কাশেম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এসময় তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে পুলিশে খবর দেয়।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে। তার ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights