নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু

নাটোর প্রতিনিধি

এবারে লাভের সম্ভাবনা নিয়ে নাটোরের লালপুরে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলটি ৯১তম আখ মাড়াই মৌসুম শুরু করেছে। শুক্রবার বিকেলে মিলের ডুঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম, ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রের মহা পরিচালক ড. অমর আলী, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম প্রমুখ।

স্বাধীনতার পর থেকে মিলটি লাভের চাইতে লোকসানের ঘানি টানতে হয়েছে বেশি ভাগ সময়। এবার মিল কর্তৃপক্ষর কড়া নজরদারিতে পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াই বন্ধ থাকার কারণে লাভের সম্ভাবনা দেখছেন মিল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights