নাইক্ষ্যংছড়িতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাফর আলম বাবুল (৫৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়ার একটি পরিত্যক্ত বৌদ্ধ বিহার প্রাঙ্গণে মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিত্যক্ত ওই বৌদ্ধ বিহারে নিয়মিত জুয়ার আসর বসতো। ধারণা করা হচ্ছে, জুয়া খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বাইশারী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ওসি মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে এই হত্যাকাণ্ড হয়েছে। কে বা কারা, কি কারণে ব্যবসায়ী জাফর আলম বাবুলকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো কোন তথ্য জানা যায়নি। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights