রমনা পার্কের পাশে ফুটপাত থেকে লাশ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রামনা পার্কের পাশে ফুটপাত থেকে অজ্ঞাত পুরুষ (৬৫) এক (ভবঘুরে) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান বলেন, আমরা সংবাদ পেয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টায় দিকে অত্র থানাধীন এনএসআই হেড কোয়াটার্স এর বিপরীতে রমনা পার্কের পাশে ফুটপাত থেকে অজ্ঞাত পুরুষ (৬৫) (ভবঘুরে) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, লোকটির শরীরে কোমরের নিচের অংশে পচনধরা। ধারণা করা হচ্ছে, হয়তো অনেক দিন যাবত অসুস্থ থেকে মারা গেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন মৃতের পরিচয় পাওয়া চেষ্টা করা হয়েছে। বাকি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights