নাজুক গুচ্ছ ভর্তি পদ্ধতি আর নয়,জবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

জবি প্রতিনিধি

সময়সাপেক্ষ গুচ্ছ ভর্তি প্রক্রিয়া হতে বের হয়ে আসাতে পাঁচ (৫) দিনের আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষর্থীবৃন্দ। নিজস্ব পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি সম্পন্ন করে নিজস্ব স্বকীয়তা ফিরিয়ে আনার দাবি জানান শিক্ষার্থীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মান ও স্বকীয়তা ফিরিয়ে আনতে গুচ্ছ থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধনে এ আল্টিমেটাম দেন।

এ সময় শিক্ষার্থীরা জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশের পর থেকে অতি স্বল্প সময়ে যে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে তা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অনগ্রসর অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করছে। তারা বলেন, সাধারণ বিশ্ববিদ্যালয় হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই সর্বপ্রথম সম্পূর্ণ লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করায় মেধাবী শিক্ষার্থী পাওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারতো। কিন্তু বর্তমানে কোনটাই সম্ভব হচ্ছে না।

বক্তারা আরও বলেন বর্তমানে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে । সময়সাপেক্ষ হওয়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অনেক শিক্ষার্থী আগ্রহ হারিয়ে গেলছে। আর ফাঁকা থেকে যাচ্ছে দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক আসন। এক সময় এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে তার লিমিটেশন থাকলেও বর্তমানে গন বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থীদের জগন্নাথমুখী করা যাচ্ছে না। এটা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দিনকে দিন ক্ষুণ্ন করছে।

মানববন্ধনের বক্তারা পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের আল্টিমেটাম দিয়ে বলেন আগামী ২৭ ফেব্রুয়ারীর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার সম্পর্কে তাদের সিদ্ধান্ত না জানালে আন্দোলন আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights