নাটোরের সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে প্রাণ হারালেন রহিম আলী (৫০)। তিনি গাছকাটা শ্রমিকের কাজ করতেন। রহিম আলী উপজেলার কলম পুন্ডরীর গ্রামের মৃত উপেন আলীর ছেলে।

সূত্র জানায়, সোমবার সকালে গাছকাটার উদ্দেশ্যে ৫ জন শ্রমিক অটোভ্যানে চৌগ্রামে রওনা হয়। সকাল সাড়ে ৮ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় অটোভ্যান পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে হয়। ঘটনাস্থলেই মারা যান রহিম আলী। এ সময় আরও ৪ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মো. বিদ্যুত আলী নামের একজনকে রামেকে স্থানান্তর করা হয়েছে।

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, একজন নিহত হয়েছে, আহত অপর ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights