নাটোরের সিংড়ায় ৬০ বস্তা সরকারি চাল জব্দ

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকারি চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ৬০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে সিংড়া বাজারের চালপট্টিতে অবস্থিত বিপ্লব নামের এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবৈধভাবে মজুত রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৬০ বস্তা চাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় খাদ্যগুদামের কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights