নাটোরে কাভার্ডভ্যানে আগুন

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ থেকে মালামাল নিয়ে একটি কাভার্ডভ্যান নাটোরের দিকে আসছিল। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় পৌঁছালে ২০/২২ জন যুবক কাভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো উ-১২-৩৬২৩) গতিরোধ করে চালককে মারধর করে নামিয়ে দেয়। পরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেলেও মালামালের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights