নাটোরে ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলায় প্রধান পলাতক আসামি মো. সাজিদ আলীকে (২১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার মাল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আসামি মো. সাজিদ আলী (২১) বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ডাকারমারিয়া এলাকার মো. সিদ্দিকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালে ১০ অক্টোবর বিকেলে ভিকটিমের মা গরু-ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। এ সুযোগে ২ নম্বর আসামি ভিকটিমকে টিভি দেখার কথা বলে তার বাসায় নিয়ে যায়।
১ নম্বর আসামি ও ২ নম্বর আসামি পরিকল্পিতভাব ২ নম্বর আসামির শয়ন কক্ষে খাটের নিচে লুকিয়ে ছিল। পরে ২ নম্বর আসামি ভিকটিমের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার শয়ন কক্ষ থেকে পানি খাওয়ার মগ নিয়ে আসতে বলে। ভিকটিম পানি খাওয়ার মগ নিয়ে আসতে গেলে তার শয়ন কক্ষে প্রবেশ করলে আগে থেকে লুকিয়ে থাকা আসামি মো. সাজিদ আলী (২১) খাটের নিচ থেকে বের হয়ে শয়ন ঘরের দরজা আটকে তাকে ধর্ষণ করে। পরে ভিকটিমের মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর আসামি মো. সাজিদ আলী আত্মগোপনে চলে যায়।

পরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত ১ নম্বর আসামি মো. সাজিদ আলীকে রাজশাহীর পুঠিয়া উপজেলার মাল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights