নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে সাইবার প্রতারণা, ব্ল্যাকমেইলিং ও মাদকসেবনের সঙ্গে জড়িত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে সেনাবাহিনী ১২ সদস্যকে আটক করেছে।

বুধবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করত। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদকসেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল।

অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ১৬টি অ্যান্ড্রয়েড ফোন, ১২টি বাটন ফোন, ৩০টি সিমকার্ড, একটি দেশি অস্ত্র, ৫ পিস ইয়াবা ও গাঁজা জব্দ করে।

অভিযান শেষে আটককৃতদের আইনগত প্রক্রিয়ার জন্য লালপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights