নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূ রোকেয়া বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ওসমান গণিকে (৫২) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আদেশে জরিমানার ৩০ হাজার টাকা ভুক্তভোগী পরিবারকে দিতে বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওসমান গণি নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সিংড়া উপজেলার উত্তর খাজুরিয়া গ্রামের মৃত আদর আলীর মেয়ে রোকেয়া বেগমের সাথে ওসমান গণির বিয়ে হয়। বিয়ের সময় ওসমান গণি ৫ হাজার যৌতুক নেন। পরে তিনি স্ত্রীকে আরো ৫০ হাজার টাকা বাবার বাড়ী থেকে এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে। এতে অস্বীকার করলে গৃহবধূ রোকেয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে ওসমান গণি ও তার পরিবার। এরই একপর্যায়ে ২০১৩ সালের ২১ আগস্ট রাতে ওসমান তার সহযোগী সেন্টুর সহায়তায় গৃহবধূ রোকেয়ার গলায় শাড়ী পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের ভাই একাব্বর বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পরে স্বাক্ষ্য প্রমাণ ও বিচারিক কার্যাক্রমশেষে ওসমান গণির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ প্রদান করেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights