নাটোরে ২৫ কার্তুজ ও ৩টি চাকুসহ যুবলীগ নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা শরিফুর রহমান সুমনকে ২৫টি কার্তুজ ও তিনটি চাকুসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার মধ্যরাতে নাটোর শহরের নিচাবাজার এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

তিনি জানান, রাতে সুমনের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে বন্দুকের ২৫টি কার্তুজ, তিনটি আধুনিক চাকু ও কার্তুজের তিনটি খোসাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয় এবং সুমনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানে একই বাড়িতে বসবাসকারী সুমনের বড়ভাই নাটোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামি আরিফুর রহমান মাসুমকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights